Netaji Subhas Open University · Study Centre C‑10
About Our Study Centre
তারকেশ্বর ডিগ্রী কলেজ  |  Tarakeswar Degree College
Tarakeswar Degree College — NSOU Study Centre C-10
Tarakeswar Degree College Campus



C-10 NSOU

ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে খোলা বার্তা

An open message to our students and parents

প্রিয় ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,

আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা গ্রহণ করুন।

আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বর ডিগ্রী কলেজের নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) স্টাডি সেন্টারের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হিসেবে আপনাদের সকলকে জানাতে চাই যে, আমাদের স্টাডি সেন্টারের মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর কাছে সহজ, স্বচ্ছ ও মানসম্মত শিক্ষাসেবা পৌঁছে দেওয়া।

ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফর্ম পূরণ, স্টাডি ম্যাটেরিয়াল, ক্লাসের সময়সূচি, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার সংক্রান্ত নির্দেশিকা, ফলাফল বা বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত যেকোনো প্রয়োজনীয় বিষয়ে আপনারা নির্দ্বিধায় স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা আন্তরিকতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এজন্য আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট আপনাদের সুবিধার্থে তথ্য প্রদানের জন্য উন্মুক্ত করে রেখেছি।

প্রিয় শিক্ষার্থীরা, মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় আত্মনিয়ন্ত্রণ, নিয়মিত অধ্যয়ন এবং সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত পাঠ্যসূচি অনুসরণ করুন, নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিন এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিজ্ঞপ্তির প্রতি সচেতন থাকুন, যা সুনিশ্চিতভাবেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সময়ানুক্রমে দেওয়া থাকবে।

সম্মানিত অভিভাবকদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করুন এবং তাদের শিক্ষাজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা ও সচেতনতাই তাদের সাফল্যের অন্যতম ভিত্তি।

আপনাদের আস্থা, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের স্টাডি সেন্টার শিক্ষার উৎকর্ষে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।


Sudip Bandyopadhyay, Assistant Co-ordinator
সুদীপ বন্দ্যোপাধ্যায়
অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর
নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) স্টাডি সেন্টার (C-10)
তারকেশ্বর ডিগ্রী কলেজ
Netaji Subhas Open University Study Centre (Code C-10) was inaugurated at Tarakeswar Degree College in 2002. Since then, the centre has helped many students achieve their goals through degree programmes offered under the umbrella of Netaji Subhas Open University. The centre currently offers a range of undergraduate and postgraduate courses.

View the full list of undergraduate and postgraduate courses on our Courses page.